1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ডেমরায় দুই প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

রাজধানীর ডেমরা এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

প্রতিষ্ঠানগুলো হলো- মান্নান করপারেশন এবং এম এম ফুড প্রোডাক্টস।

শুক্রবার (১৯ মে) বিকেলে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৮ মে) র‌্যাব-১০ এর সহায়তার র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে রাজধানীর ডেমরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় বিএসটিআইর প্রতিনিধির উপস্থিতি ছিলেন।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, এই দুটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে সর্বমোট ৭ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। এদের মধ্যে মান্নান করপারেশন প্রতিষ্ঠানকে নগদ ৫ লাখ টাকা এবং এম এম ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকে নগদ ২ লাখ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন ধরেই এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার ও নকল বৈদ্যুতিক সমগ্রী উৎপাদন,মজুদ ও বাজারজাত করে আসছিল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park