হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে পলাতক আসামী সাজ্জাদ (২৩) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা ও আদালত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ ১৭ ই ফেব্রুয়ারী রোজ শনিবার বিকাল সাড়ে চার ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার হিজলা গ্রাম নিবাসী ধন মিয়ার ছেলে সিআর -৬৭/২৩ মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী সাজ্জাদ মিয়া(২৩)কে গ্রেপ্তার করেছেন। সে দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। গ্রেপ্তারকৃত আসামীকে ১৮ ই ফেব্রুয়ারী রোজ রবিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেছেন।