1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ট্রেন-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আহত ৪

  • আপডেট সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;

নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরে বারহাট্টা স্টেশনের পূর্বপাশে বৃকালিকা এলাকায়  ট্রেন, পিকআপ ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আজ (১৯ ফেব্রুয়ারি) সোমবার সকালে ঢাকা- মোহনগঞ্জ রেললাইনের পাশে বারহাট্টা উপজেলা সদরের বারহাট্টা স্টেশনের পূর্বপাশে বৃকালিকা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে শামী (১২), মেয়ে জান্নাত (৮), সোহেল মিয়ার স্ত্রী শান্তা (৩৮) ও মোহনগঞ্জ উপজেলার পানুর গ্রামের মো. আলীর ছেলে মো. শাহ আলম (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনটি বারহাট্টা উপজেলা সদরের বারহাট্টা স্টেশনের পূর্বপাশে বৃকালিকা এলাকায় এলাকায় একটি পিকআপকে ধাক্কা দেয়। পরে পিকআপটি যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ত্রিমুখি সংঘর্ষে অটোরিকশার ৪ যাত্রী আহত হন। এদিকে ট্রেনের ধাক্কায় পিকআপটিও ক্ষতিগ্রস্ত হয়। তবে ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বারহাট্টা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। শিশু শামীর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান।

স্থানীয়না বলেন, বারহাট্টা-আটপাড়া সড়কের মূল রাস্তা মেরামতের কাজ চলমান থাকায় কিছুদিন ধরে পিকআপসহ অন্যান্য ভারি যানবাহন রেললাইন সংলগ্ন এই সরু রাস্তা দিয়ে চলাচল করছে। এই রাস্তা মূলত দিয়ে স্কুলগামী ছোট ছোট ছাত্র-ছাত্রীদের নিয়ে অটোরিকশা ও সাধারণ জনগণ পায়ে হেঁটে চলাচল করে। রস্তাটি সরু হওয়া সত্বেও এই রাস্তা দিয়ে বড় গাড়ি ঢোকার অনুমতি তারা কীভাবে পেল?

তারা আরও বলেন, এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার যেন আর কেউ না হয়। তাই, প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলুর রহমান ঘনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত অটোরিকশা ও পিকআপটি উদ্ধার করা হচ্ছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park