1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে আটক

  • আপডেট সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭০ বার পঠিত

রিপন কান্তি গুণ, সিনিয়র নেত্রকোনা জেলা প্রতিনিধি;

নেত্রকোনার মদনে কলেজে যাওয়ার পথে কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি সাজন মিয়া (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরার ৪নং সেক্টরের একটি পার্কের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ (২১ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামি সাজন মিয়া মদন পৌরসভাধীন পূর্ব জাহাঙ্গীরপুর গ্রামের ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ মিয়ার ছেলে।

র‍্যাবের দেওয়া তথ্যসূত্রে জানাযায়, রাজধানীর র‍্যাব–১ এর সহায়তায় ময়মনসিংহ র‍্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবিরের নেতৃত্বে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

ভূক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানাগেছে, ভূক্তভোগী কলেজছাত্রী মদন উপজেলাধীন জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। গত (১৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে বাসা থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে জাহাঙ্গীরপুর মিতালী রোডে পৌঁছালে বখাটে যুবক সাজন তার পথ রোধ করে তাকে কুপ্রস্তাব দেয়। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় একপর্যায়ে ভুক্তভোগী কলেজছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে জাহাঙ্গীরপুর মিতালী রোডের বেলায়েতের দোকানে নিয়ে যায়। পরে সাজনের একজন সহযোগী দোকান বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। পরে সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ওই দোকানে কলেজছাত্রীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে সাজন।

ভূক্তভোগী কলেজছাত্রী ঘটনাটি তার পরিবারকে জানায়। পরদিন ধর্ষণের ঘটনায় ওই কলেজছাত্রীর মা বাদী হয়ে মদন থানায় (মামলা নং-৭/১৮, তারিখ-১৫ ফেব্রুয়ারি ২০২৪, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) মামলা রুজু করেন। মামলা রুজু হওয়ার পর থেকে এজাহারভূক্ত আসামি সাজন গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

তবে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে পলাতক আসামিকে ধরতে নজরদারি বৃদ্ধি করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় তথ্য উপাত্ত সংগ্রহ করে মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি পার্কের সামনে সাজনের অবস্থান শনাক্ত করে র‍্যাব-১৪। পরে রাজধানীর উত্তরায় অবস্থিত র‍্যাব-১ এর সহায়তায় ময়মনসিংহ র‍্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবিরের নেতৃত্বে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন, গ্রেফতার সাজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার সকালে মদন থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কান্তি সরকার জানান, কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে বুধবার সকালে আমাদের নিকট হস্তান্তর করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আজ বুধবার তাকে নেত্রকোনা কোর্টে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park