1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নেত্রকোনার দুই ইউপি উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন

  • আপডেট সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬২ বার পঠিত

রিপন কান্তি গুণ, সিনিয়র নেত্রকোনা জেলা প্রতিনিধি;

নেত্রকোনা সদর উপজেলাধীন রৌহা ও সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিত অংগ্রহনকারী ১০ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্ধ দেওয়া হয়েছে।

নেত্রকোনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোছাঃ হোসনে আরা জানান, নেত্রকোনা সদর উপজেলার রৌহা ও সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী উপ-নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে শুক্রবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতিক বরাদ্ধের দিন সকাল ১১টায় রৌহা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়- প্রার্থীদের মধ্যে শফিকুল ইসলাম বাতেন (ঘোড়া প্রতিক), মোঃ মুখলেছুর রহমান (মোটর সাইকেল), ফরিদা ইয়াসমিন (চশমা) ও হাজী মোঃ আব্দুল হাই (আনারস) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে  সিংহের বাংলা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে হাবিবুল মোস্তফা সবুজ (মোটর সাইকেল), মোঃ আবুল হারেছ (চশমা), আসমা সুলতানা (ঘোড়া), আরিফ খান (অটোরিক্সা), মোঃ খায়রুল ইসলাম (আনারস) ও মোফাক্কারুল হুসেন মিলন (টেবিল ফ্যান) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আরো জানান, আগামী (৯ মার্চ)শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, গত ২০২৩ সালের ৮ অক্টোবর সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহসান সুমন ও পরদিন ৯ অক্টোবর রৌহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শারিরীক অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করায় দুই ইউনিয়নের চেয়ারম্যান শূন্য হওয়ায় আগামী ৯ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park