1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮৪ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জে উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ এর ব্যবস্থাপনায় এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা -২০২৩ এর উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ এর বাস্তবায়নে সাবেক পরিকল্পনা মন্ত্রী বর্তমানে সংসদ সদস্য এম এ মান্নান এর সার্বিক সহযোগিতায় ২৬ তম এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা -২০২৩ ইং এর পরীক্ষায় উত্তীর্ণ জগন্নাথপুর, শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ সদর উপজেলার ৭৫ জন শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা পুরস্কার বিতরণ উপলক্ষে উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ এর আয়োজনে ২৪ শে ফেব্রুয়ারী রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ এর মাছরাঙা অডিটোরিয়ামে অত্র প্রতিষ্ঠান এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মদন মোহন রায় এর সভাপতিত্বে ও শিক্ষার্থী মেহজাবীন এর পরিচালনায় সম্মাননা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক পরিকল্পনা মন্ত্রী শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসন এর সংসদ সদস্য আলহাজ্ব এম এ মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর চন্দ্র পাল, সুনামগঞ্জ জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-বশিরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সাদাত মান্নান অভি, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির আহমদ ও উত্তরণ ক্লাব এর সভাপতি মনিরুজ্জামান বারী সুজন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুধাংশু শেখর শিতু, সাধারন সম্পাদক হাসনাত হোসাইন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, শাহজালাল মহাবিদ্যালয় এর প্রভাষক এনামুল কবীর, উত্তরণ ক্লাব সংশ্লিষ্টগন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষার্থীর অভিভাবক বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ইমাদ উদ্দিন এর কোরান তেলাওয়াত ও ঋষিতা দাস এর গীতাপাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের বক্তব্য পর্ব শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park