1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সন্ত্রাস ও উগ্রবাদ নিরসনে ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক প্রশিক্ষণ কর্মশালা। 

  • আপডেট সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩২ বার পঠিত
এএসটি সাকিল:- ভোলার বোরহানউদ্দিন উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক সন্ত্রাস, উগ্রবাদ, নারী নির্যাতন, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, যৌতুক, মাদকাসক্ত নির্মুল এবং দূর্নীতি নিরসনে করনীয় বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
আজ ২৪ ফেব্রুয়ারী ২০২৪ খ্রি. রোজ শনিবার বোরহানউদ্দিন মডেল মসজিদের মিলনায়তনে ইসলামিক ফাউণ্ডেশন বোরহানউদ্দিন ফিল্ড সুপারভাইজার আবু মুসার সভাপতিত্ব  উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় বোরহানউদ্দিন অফিসার্স ইনচার্জ মো: শাহীন ফকির বলেন পুলিশের পাশাপাশি মসজিদের ইমামদের সচেতন হতে হবে। ইমামরা জুমার খুতবায় রমজানের ফজীলতের পাশাপাশি যদি সমাজে সন্ত্রাস ও উগ্রবাদ নিরসনের বিষয়ে সচেতনতা মূলক আলোচনা করেন তাহলে সমাজ থেকে সন্ত্রাস নির্মূল আর সহজ হয়ে যাবে।
প্রধান অতিথি মো: বাবুল আখতার বলেন, আপনার ইমাম আপনারা আমাদের সমাজের দর্পন, আপনারা সাধারণ মানুষকে ভালো ভাবে বুঝাইতে পারেন, আপনাদের স্বদিচ্ছা পারে এই সমাজকে পরিবর্তন করতে।  সমাজের একটা প্রচলিত কথা রয়েছে “মুয়াজ্জিন সকলেই হতে পারবে তবে ইমাম হয় আল্লাহ ইচ্ছায়” আর আপনার সেই ইমাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মো: বাবুর আখতার, অতিঃ পুলিশ সুপার, লালমোহন সার্কেল, ভোলা। বিশেষ অতিথি মো: শাহীন ফকির,  বি.পি.এম, অফিসার্স ইনচার্জ, বোরহানউদ্দিন থানা, ভোলা। মাওলানা মিজানুর রহমান, খতিব বোরহানউদ্দিন বাজার জামে মসজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু মুসা, ফিল্ড সুপারভাইজার, ইসলামিক ফাউণ্ডেশন, বোরহানউদ্দিন, ভোলা। এসটি আক্তার হোসেন সাকিল, সিনিয়র সহ সাধারণ সম্পাদক, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাব।  সহ বোরহানউদ্দিনের সহজ কুরআন শিক্ষা ও প্রাক-প্রাথমিক ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষকবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park