1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নড়াইলে জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজে নির্মাণের শুভ উদ্বোধন।

  • আপডেট সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়ার রামপুর দাসেরডাঙ্গা এলাকায় জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন জাপানের রাষ্ট্র দূত।

এ উপলক্ষে রবিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে লোহাগড়া শহরের দাসেরডাঙ্গা এলাকায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন লোহাগড়ার কৃতি সন্তান, জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের পরিচালক ড: সৈয়দ ইমদাদুল হক।

এসময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপানের রাষ্ট্রদূত আইওমা কিমিনরি। এ সময় অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন জাপানের বিশিষ্ট ব্যবসায়ী রিউসুকে হনজু, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়, স্থাপত্য প্রকৌশলী ফাহমিদা সুলতানা, উক্ত উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

সভায় প্রধান অতিথি জাপানের রাষ্ট্রদূত আইওমা কিমিনরি বলেন, দীর্ঘদিন ধরে জাপানের সঙ্গে বাংলাদেশের গভীর বন্ধুত্বের সম্পর্ক। এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পর্ক আরো গভীর হবে বলে আমি আশাবাদী। এখানে শিক্ষার্থীদের ৪ বছর মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হবে। তিনি আরও বলেন এখানে জাপনি ও ইংরেজি ভাষা শেখানো হবে। প্রশিক্ষণ শেষে উপযুক্ত শিক্ষার্থীদের জাপানসহ অন্যান্য দেশে কর্মসংস্থানের সুযোগ পাবে।

উল্লেখ্য, নড়াইলের লোহাগড়ার রামপুর দাসেরডাঙ্গা এলাকায় এক একর ১১ শতক জায়গার ওপর ১২ কোটি টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজ নির্মাণ করা হবে।

আগামী ২০২৫ সালে চার বছর মেয়াদী শিক্ষা কার্যক্রম শুরু হবে। জাপানের বিশিষ্ট ব্যাবসায়ী রিউসুকে হনজুর অর্থায়নে নার্সিং কলেজ প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাপান – বাংলাদেশ গ্লোবাল নাসিং কলেজের প্রতিষ্ঠাতা, জাপানের টোকিও ইউনিভার্সিটির বাংলাদেশের পরিচালক ডঃ সৈয়দ ইমদাদুল হক।

এসময় এলাকায় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park