1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

আগামীকাল     ২৭ এপ্রিল আব্দুস সামাদ আজাদ এর মৃত্যু বার্ষিকীতে জগন্নাথপুরে নানা কর্মসূচী

  • আপডেট সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৪৯ বার পঠিত

 হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

 

আগামীকাল      ২৭ শে এপ্রিল জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ এর ১৮ তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে জগন্নাথপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন হবে।
বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর, ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগটক ও স্বাধীন দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ আজাদ এর ১৮ তম মৃত বার্ষিকী আজ ২৭ শে এপ্রিল রোজ বৃহস্পতিবার। আজ থেকে ১৮ বছর আগে এই দিনে রাজনীতির বটবৃক্ষ প্রয়াত আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ আজাদ মৃত্যু বরন করেন।তাঁর এই মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে আগামীকাল ২৭ শে এপ্রিল রোজ বৃহস্পতিবার দুপুর ১১ ঘটিকার সময় উপজেলা সদরস্থ আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ আজাদ এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পাশাপাশি দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এই কর্মসূচীকে সফল করতে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণ এর উপস্থিতি থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু।
এছাড়াও প্রয়াত আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ আজাদ এর জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভুরাখালিস্থ নিজ বাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে পরিবার সুত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park