1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

তাহিরপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ-৪ মাদক কারবারি গ্রেফতার 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২২ বার পঠিত
 স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় দেড় লাখ টাকার একটি ভারতীয়  মদের চালান আটক করেছে থানা পুলিশ। এসময়  ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
 (২৭ ফেব্রুয়ারী) মঙ্গলবার ভোর ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান পরিচালনা করে বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও এলাকার বালুচড়ে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ২০৩ বোতল ভারতীয় মদসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করে।  যার বাজারমূল্য একলাখ ৩৫ হাজার টাকা। গ্রেপ্তার ৪ যুবক হলেন, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের জালালপুর গ্রামের আ. হাসিমের ছেলে দীন ইসলাম(২৪), বাদাঘাট ইউনিয়নের মোকশেদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে ইউনুস আলী(২০) ও সিদ্দিক আলীর ছেলে হযরত আলী (২৬) এবং লাউড়েরগড় গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম (১৯)
মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত ৪ মাদক কারবারির বিরুদ্ধে নাম উল্লেখ করে ও একজনকে পলাতক দিয়ে পুলিশ বাদি হয়ে  মাদক নিয়ন্ত্রণ আইনের বিশেষ ক্ষমতায় মামলা দায়ের প্রস্তুতি চলছে । পুলিশ জানায়, রাত ১২টার দিকে গোপনসূত্রে পাওয়া খবরে জানা যায়, মোদেরগাঁও এলাকার বালুচরে কয়েকজন মাদক কারবারি চালানের উদ্দেশ্যে বস্তাভর্তি মদ নিয়ে  অবস্থান করছে। এমন খবর পেয়ে পুলিশের একটি টিম পার্শ্ববর্তী লাউড়েরগড় বাজারে অবস্থান নেয়। পরে রাত ২টার দিকে ফোর্সসহ সেখানে অভিযান চালানো হয়। একপর্যায়ে রাত ৩টার দিকে বালুচর এলাকায় গেলে চারটি প্লাস্টিকের বস্তায় ভরে রাখা বিপুল পরিমাণ ভারতীয় মদ পাওয়া যায়। এসময় ৪ মাদক কারবারিকে আটক করা হয়।
বিশেষ এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলাম, এএসআই নাজিম উদ্দিন, এএসআই বাচ্চু মিয়া, কনস্টেবল সালেহ আহমদ, আবুল হোসাইন, ইকবাল হাসান, ইমন আহমেদ। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park