
মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
মাদক ব্যবসায়ের সাথে জড়িত রফিকুল ইসলাম (৩৯) নামের ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া থানার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মৃত রাজ্জাক মোল্যার ছেলে।
২৭ ফেব্রুয়ারি রাত ৯ টার দিকে লোহাগড়ার ৮নং দিঘলিয়া ইউনিয়নের বড়দিয়া বাজার সংলগ্ন নিয়ামতের চায়ের দোকানের সামনে হতে তাকে আটক করে পুলিশ,পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এসআই সুমন হাওলাদার ও এসআই মীর আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রফিকুল ইসলাম কে গ্রেফতার করে।
এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১ কেজি ৭শত গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।