1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে ফুটবল টুর্নামেন্টে “পাড়ারগাঁও সোনার বাংলা স্পোর্টিং ক্লাব” চ্যাম্পিয়ন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA) এর আয়োজনে প্রয়াত নোমান আহমদ ছোট মিয়া স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট -২০২৪ এর ফাইনাল খেলায় “পাড়ারগাঁও সোনার বাংলা স্পোর্টিং ক্লাব” চ্যাম্পিয়ন ও “হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ” রানার্সআপ।
কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA) এর সহ-সাধারন সম্পাদক  প্রয়াত নোমান আহমদ ছোট মিয়া স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের  হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বনাম পাড়ারগাঁও সোনার বাংলা স্পোর্টিং ক্লাব এর  মধ্যকার  ফাইনাল খেলা ২৯ শে ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার  পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এই খেলায় হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে ১ গোলে হারিয়ে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ও হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ রানার্সআপ হয়েছে।
উল্লেখ্য, ” মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার “কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA)” এর সহ-সাধারন সম্পাদক প্রয়াত নোমান আহমদ ছোট মিয়ার স্মৃতি স্মরণে এই সংগঠন এর আয়োজনে ২৪ শে জানুয়ারী রোজ বুধবার বিকালে পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ মাঠে বিরাট আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট -২০২৪ শুরু হয়। এই খেলায় ১৬ টিম অংশ গ্রহন করে। ক্রমান্বয়ে এই খেলা সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park