1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সুনামগঞ্জ জেলার ৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত। 

  • আপডেট সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১২৬ বার পঠিত
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
আজহারুল আলম সিপু
হাওরকন্যা সুনামগঞ্জের মাছ, ধান আর গান, সুরমা তীরে এনেছে মুক্তিযুদ্ধের গান এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কায্যালয়ের ফটক থেকে সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র‌্যালিতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ছাব্বির আহমেদ আকুঞ্জি, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী, লেখক সুখেন্দু সেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিমান রায়, জেলা প্রেসক্লাবের সভাপতি  লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, সাংবাদিক খলিল রহমান প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park