রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফ্রিপ প্রকল্পের আওতায় মঙ্গলবার সকাল ১০টার দিকে মশলা ও তেল ফসল উৎপাদন বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে।এতে উপজেলার সেলবরষ ও ধর্মপাশা সদর এই দুই ইউনিয়নের ৬০জন কিষান কিষানি অংশ নেয়। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমোল চন্দ্র সোম, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, কৃষি সম্প্রারণ কর্মকর্তা শাহ আলম।