রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ নতুনবাড়ী গ্রামের মাঠে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার বিকেল চারটার দিকে তাহেরপুরী জাতের পেঁযাজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্নার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম। উপসহকারী কৃষি কর্মকর্তা রায়হান হোসেনের সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামরুল হাসান, কৃষক এম এইচ তালহা চৌধুরী, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ