1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বিদ্যুৎ বিল ৪ কোটি টাকা বকেয়া:এর মধ্যে লোহাগড়া পৌর বিল ৬১লক্ষ ৪৩ হাজার ৬১০ টাকা বকেয়া।

  • আপডেট সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৪৭ বার পঠিত

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলাধীন লক্ষীপাশা জোনাল অফিসের জানুয়ারী/২০২৪ পর্যন্ত সর্বমোট পল্লী বিদ্যুৎ বিল বকেয়ার পরিমান দাঁড়িয়েছে ৪ কোটি ৪৩ লাখ ৫৮ হাজার ২৩২টাকা। যার মধ্যে লোহাগড়া পৌরসভার নিকট বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ৬১লাখ ৪৩ হাজার ৬১০টাকা। এ তথ্য নিশ্চিত করেছেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লক্ষীপাশা জোনাল অফিসের ডিজিএম এটিএম তারিকুল ইসলাম। তিনি আরও জানিয়েছেন, সরকারী, আধা-সরকারী ও সায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে ১২ লাখ ৩৮ হাজার ৯১৯ টাকা, ধর্মীয় প্রতিষ্ঠানের নিকট বকেয়ার পরিমান ২ লাখ ৪৫ হাজার ১০৫টাকা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের নিকট ২ লাখ ৯৩ হাজার ৬৭৬টাকা, ডিস লাইন ব্যবসায়ীদের নিকট ২১ লাখ ৩১ হাজার ১০১টাকা বিদ্যুৎ বিল বকেয়ার পাওনা রছেয়ে। এসব বকেয়া পওনা আদায়ের জন্য একাধিকবার চিঠি দিয়েও কোন সাড়া মেলেনি ওইসব দপ্তর থেকে। তাই উপায় না পেয়ে ২৯ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় লোহাগড়া পৌরসভাসহ সকল প্রতিষ্ঠানের বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা ডিজিএম তারিকুল ইসলাম।

লোহাগড়া পৌরসভায় বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারন জানতে চাইলে পৌর নির্বাহী কর্মকর্তা মো:তফিকুল আলম বলেন, আর্থিক সংকটের কারনে বিল পরিশোধ করা হয় নি। তবে পৌর অফিসের বিল নিয়োমিত পরিশোধ করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

এত বড় অংকের বিদ্যুৎ বিল বকেয়া অনাদায় থাকার বিষয়ে জানতে চাইলে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লক্ষীপাশা জোনাল অফিসের ডিজিএম এটিএম তারিকুল ইসলাম বলেন, বিল বকেয়া থাকার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। এবার বিল খেলাপি ও অবৈধ বিদ্যুৎ ব্যবহার কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর লোহাগড়া উপজেলার পরিচালক মো: আবু আব্দুল্লাহ বলেন আমরা পৌরসভার বিদ্যুৎ বিল আদায়ে একাধিকবার পৌর কর্তৃপক্ষের সাথে সরাসরি কথা বলেছি। কিন্তু কোনো ফল ফাইনি।

তবে সচেতন মহল মনে করেন আইনের শাসন বাস্তবায়ন করা গেলে কমে আসবে বিল খেলাপির সংখ্যা।

এবিষয়ে পৌর হিসাব রক্ষক উজ্জল কান্তি সরকারের সাথে কথা হলে তিনি জানান আমি কোনো বক্তব্য আপনাদের দিতে পারবো না আপনারা মেয়র মহোদয় ও সচিব মহোদয়ের সাথে কথা বলুন,

এবিষয়ে লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান এর সাথে কথা হলে তিনি জানান বিদুৎ অফিস থেকে মিটারিং আওতায় বিল না নিয়ে তারা তাদের কমিটির নিয়মে বাল্প প্রতি বিদ্যুৎ বিল ধার্য করেছেন সেটা আমাদের দেওয়া কষ্ট কর, আমাদের পৌর রোডের যে বাল্প গুলো রয়েছে সেটা মিটারের আওতায় আনা হোক, বকেয়া বিল পরিষদের বিষয়ে মেয়র সৈয়দ মসিয়ূর রহমান বলেন আমরা অবশ্যই বিদ্যুৎ বিল পরিশোধ করার চেষ্টা করব।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park