1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধর্মপাশায় ঠিকাদারের বিরুদ্ধে সড়ক উন্নয়ন কাজে নিম্ন মানের ইট ব্যবহার করার অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৬১ বার পঠিত
Exif_JPEG_420
রবি মিয়া ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার  সেলবরষ ইউনিয়নের ভাটাপাড়া গ্রামের সামনে সড়কে এইচবিবিকরণ কাজে ঠিকাদারের বিরুদ্ধে নিম্ম মানের ইট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় মানুষজনদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার  পাইকুরাটি ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামের পাকা সড়ক সংলগ্ন নাজমুলের বাড়ির সামনে থেকে মোর্শেদ মিয়ার বাড়ি পর্যন্ত এবং  সেলবরষ ইউনিয়নের ভাটাপাড়া গ্রামের সামনের সড়ক থেকে ব্রাক স্কুল পর্যন্ত ও মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের  সড়ক থেকে মোয়াজ্জেম হোসেন রতন একাডেমি পর্যন্ত এই সড়ক তিনটির দূরত্ব এক কিলোমিটার। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে দরপত্রের মাধ্যমে সড়ক তিনটিতে এইচবিবিকরণ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজটি পায় জয় বাবা লোকনাথ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত বছরের ২০ডিসেম্বর কাজটি শুরু তা চলতি বছরের ১৭ফেব্রুয়ারি এই কাজটি সম্পন্ন হওয়ার কথা। গত রবিবার সকাল থেকে ভাটাপাড়া গ্রামের সামনের সড়কে এইচবিবিকরণ কাজটি শুরু করা হয়।
উপজেলার ভাটাপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দার অভিযোগ, এই সড়ক উন্নয়ন কাজে নিম্ম মানের ইট ব্যবহার করা হচ্ছে। ওই কাজের সংশ্লিষ্ট কর্মকর্তাকে ম্যানেজ করে ঠিকাদার যেনেতনভাবে সড়ক উন্নয়ন কাজটি বাস্তবায়ন করে আসছেন।
ঠিকাদারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।তবে তাঁর নিয়োজিত প্রতিনিধি মোহিত লাল তালুকদার বলেন,  ইটের মান খারাপ হলে আমরা তা পরিবর্তন করে দেব।
ধর্মপাশা উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা মধ্যনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আবদুল মোত্তালেব সরকার বলেন, ইটের মান ভালো নয়। এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন,খবরটি আমি পেয়েছি। খোঁজ নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park