1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

আদমদীঘিতে খাবার হোটেলে অভিযান,  মালিকের দুই লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

 

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে বগুড়ার আদমদীঘির সান্তাহারে খাবারের দুই হোটেল মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার (৬ মার্চ) দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন রোড এলাকায় স্টার ও বিসমিল্লাহ্ হোটেলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এ এইচ এম আসিফ বিন ইকরাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রাম চন্দ্র সাহা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও র‌্যাব—১২ এর উপসহকারী পরিচালক ওয়ালিউর রহমান প্রমূখ।

 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এ এইচ এম আসিফ বিন ইকরাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পচা—বাসি মিষ্টি সংরক্ষণ, আয়োডিনহীন লবণ ব্যবহারসহ নানা কারনে নিরাপদ খাদ্য আইনে ৩৯ ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে হোটেলের ওইসব মিষ্টি ও লবন ধ্বংস করা হয়েছে এবং হোটেলের কর্মচারীদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park