1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বোরহানউদ্দিনে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৮৮ বার পঠিত
এএসটি সাকিলঃ- ভোলার বোরহানউদ্দিনে ‘ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা’ প্রতিপাদ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার নানা জাঁকজমক কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিকতা সূচনা হয়।
সকাল ১০ টায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. রায়হান-উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলেদের সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন সরকার। আজকের জাটকা আগামী দিনের ইলিশ। তাই জাটকা সংরক্ষণ সপ্তাহ বিশেষ গুরুত্ব বহন করছে। জেলেদের প্রতি জাটকা না ধরার আহব্বান জানান তিনি।
এসময়  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ,ভোলা সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন জুয়েল,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা প্রমুখ।
এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।
এছাড়াও এছাড়াও বোরহানউদ্দিন  রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফ পণ্ডিত, সদস্য জিয়াউল হক রবি উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park