1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নোয়াখালীতে তাবলীগ জামাতে এসে যুবকের আত্মহত্যা

  • আপডেট সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

  স্টাফ রিপোর্টারঃ        নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তাবলীগ জামাতে এসে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত মাহাদী হাসান (২৭) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার উত্তর বড় বিটা গ্রামের শামসুল হক পলাশের ছেলে।

রবিবার সকাল ১০টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এর আগে, সে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে মসজিদের পাশের একটি আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মাহাদীসহ ১৪ জনের তাবলীগ জামাতের একটি দল দেশের বিভিন্ন স্থান হয়ে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের বোখারী জামে মসজিদে আসেন। এরপর ১৪ জন সফরসঙ্গী মিলে এলাকায় ঘুরে ঘুরে ইসলাম প্রচার করছিলেন তারা। রবিবার ভোররাতের দিকে মেহেদী তার সফর সঙ্গীদের অজান্তে মসজিদের পাশে একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ তাৎক্ষণিক মাহাদীর আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, নিহতের বাবা জানিয়েছে তার একটু মানসিক সমস্যা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park