1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বামনা উপজেলা ভাইস-চেয়ারম্যান হিসেবে দোয়া প্রার্থী মো. জাকারিয়া হোসেন মহারাজ

  • আপডেট সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৩৯ বার পঠিত
মো. মাসুদ পারভেজ
বামনা (বরগুনা) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচনের ডামাডোল বাজতে শুরু করেছে। এরই মধ্যে নির্বাচনের তারিখ ঠিক করেছে নির্বাচন কমিশন। পবিত্র রমজানের মধ্যেই উপজেলা পরিষদ নির্বাচনের পূর্নাঙ্গ তফসিল ঘোষণার কথা রয়েছে নির্বাচন কমিশনের। সেই সুবাদে সারাদেশের ন্যায় বরগুনার বামনায়ও উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মাঠে নেমে পড়েছেন অনেকেই। আসন্ন বামনা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান হিসেবে দোয়া প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মো. জাকারিয়া হোসেন মহারাজ।
আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়ার কথা বলেছেন তিনি। স্বজনদের ও এলাকাবাসীর অনুপ্রেরণায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন। তিনি উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করছেন।
গরীবের বন্ধু মো. জাকারিয়া হোসেন মহারাজ  উপজেলার বামনা সদর ইউনিয়নের নিজ আমতলী গ্রামের বাসিন্দা। তিনি একজন দানশীল ব্যক্তিত্ব হিসেবে সর্বজন পরিচিত। তিনি ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে মতবিনিময় করতে শুরু করেছেন।
মো. জাকারিয়া হোসেন মহারাজ ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা বলে জানান, ‘এলাকার মানুষের জন্য কিছু করার আবেগ থেকেই তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হলে উপজেলাবাসীর উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন। তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন।’
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park