1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নেত্রকোনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৬২ বার পঠিত

 

রিপন কান্তি গুণ, বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি;

নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল আউলকে (৫৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

নেত্রকোনা জেলা শহরের একটি এলাকা থেকে সোমবার সন্ধ্যায় তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে।

জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া আব্দুল আওয়াল জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সদস্য সচিব।

ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়ালের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, কুল্লাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতা সুব্রত সাংমা হত্যা, খুন, অস্ত্র, নাশকতা, মাদক ও সীমান্তে চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে।

নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল আউয়ালকে নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের আগেও তিনি নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রাখা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park