1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জের  বাজার মনিটরিংয়ে নামলেন ওসি।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন   গোপালগঞ্জ
গোপালগঞ্জে মাহে রমজানে পণ্যমূল্য নিয়ে অরাজকতা ঠেকাতে মনিটরিংয়ে নেমেছেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান । কিছু অসাধু ব্যবসায়ী প্রতি বছর বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে থাকে। আর সেটি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপারের নির্দেশনা পেয়ে গোপালগঞ্জ সদর   থানা পুলিশকে বাজার মনিটরিং করতে দেখা গেছে। আর এতে নেতৃত্ব দেন গোপালগঞ্জ সদর  থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান  নিজেই। বুধবার বিকেলে ওসি তার ফোর্স নিয়ে কাঁচা বাজার, মনোহারি দোকান, দুধের বাজার, মাংসের দোকান, ফলের দোকানসহ বিভিন্ন দোকান মনিটরিং করেন। এ সময় তিনি বিভিন্ন পণ্যের ক্রয়মূল্যের রসিদ দেখেন। মাত্রাতিরিক্ত বেশি দামে কেউ পণ্য বিক্রি করছেন কি-না সে ব্যাপারে খোঁজ খবর নেন।
এ ব্যাপারে জানতে চাইলে ওসি মো. আনিচুর রহমান  গণমাধ্যম কর্মীদের জানান, মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছি। ক্রেতারা যাতে এ মাসে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারেন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার যাতে অস্থিতিশীল হয়ে না ওঠে সেদিকে নজরদারি রাখবে পুলিশ। নির্ধারিত মূল্য তালিকার বেশী পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। বাজার মনিটরিংয়ের কাজ পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে। কালোবাজারি করে কেউ দাম বাড়াচ্ছে কি-না এটা যাচাই করা হবে। পণ্যের অবৈধ গুদামজাত করলে ব্যবস্থা নেয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park