1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পরিবেশ দূষণের দায়ে পঞ্চগড়ে ৪টি যানবাহনের চালককে জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৫০ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পরিবেশ দূষণের দায়ে পঞ্চগড়ে চারটি যানবাহনের চালককে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার ( ১৪ মার্চ ) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসন, ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার সদর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নির্মাণ সামগ্রী অনাবৃত অবস্থায় পরিবহণের মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে ২ টি ট্রাক ও ২ টি ট্রলির ড্রাইভারকে মোট ৪  হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন, পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল-আল-মামুন কাওসার শেখ, ফরহাদ আহমেদ,  আমিনুল হক তারেক ও মো: মিজানুর রহমান অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ, একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park