1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সুনামগঞ্জ জেলায় টিআরসি নিয়োগ-২০২৪ এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৬২ বার পঠিত
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ জানুয়ারি-২০২৪ এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ মার্চ ২০২৪ খ্রি.) সকাল ৯টায় টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়। পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সে মৌখিক পরীক্ষা শুরু হয়। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ ৫০৩ জন প্রার্থী গত ৬ মার্চ সুনামগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৯৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পুরুষ প্রার্থী ১৭৮ জন এবং নারী প্রার্থী ১৭ জন।
এই টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, (পিপিএম-সেবা) উপস্থিত থেকে মৌখিক পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া মৌখিক পরীক্ষা বোর্ডের সদস্য সিলেট জেলার ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, পিপিএম এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park