1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

রাজশাহীতে নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৩ 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১১৬ বার পঠিত

সিহাবুল আলম সম্রাট, রাজশাহী

রাজশাহী মহানগরীতে মাদক বিক্রির সময় মহানগর গোয়েন্দা পুলিশ (আরএমপি) হাতেনাতে গ্রেফতার করেছে থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ভাইকে। বুধবার রাতে নগরীর লক্ষীপুর মোড় থেকে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ গ্রেফতারকৃত পরিতোষ ঘোষ মহানগরীর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষের আপন ভাই। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইং সূত্রে জানা যায়, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে পুলিশ রাজপাড়া থানার লক্ষীপুর মোড়ে  অভিযান পরিচালনা করে পরিতোষ ঘোষকে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত পরিতোষ নগরীর কুমারপাড়া এলাকার জিতেন্দ্রনাথ ওরফে ভবানী ঘোষের পুত্র। তার সহোদর একই এলাকার বাসিন্দা শ্যামল কুমার ঘোষ বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ভাইয়ের রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে পরিতোষ মাদক ব্যবসা করে আসছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
এর আগে বুধবার রাত পৌনে ১০ টায় বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকায় পৃথক অভিযানে আরও  ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নাজমুল ইসলাম ও মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park