1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জেলা পুলিশ, কুষ্টিয়ার মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিতঃ

  • আপডেট সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১২৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
রবিবার (২১ মে ২০২৩খ্রিঃ) সকাল ১০.০০ ঘটিকায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। প্রধান অতিথি মহোদয় কল্যাণ সভায় উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও সকলের সমস্যা দ্রুত সমাধান করার উদ্যোগ গ্রহন বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও বিধি মোতাবেক পুলিশ সদস্যদের প্রাপ্য ছুটি নিশ্চিত করতে ইউনিট প্রধানদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধান অতিথি মহোদয়।
মাসিক কল্যাণ সভা শেষে বেলা ১২.০০ ঘটিকায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। প্রধান অতিথি মহোদয় এপ্রিল/২০২৩ মাসের তুলনামূলক অপরাধ পরিসংখ্যান, মাদকদ্রব্য চোরাচালন, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা সংক্রান্তে তথ্য, মানব পাচার/অপহরণ মামলার তথ্য, তদন্তাধীন অপমৃত্যু মামলার বিবরণী, এপ্রিল/২০২৩ মাসের রুজুকৃত, তদন্ত ও অনিষ্পত্তিকৃত মামলার বিবরণী ও গত মাস পর্যন্ত মুলতবী মামলার বিবরনীসহ বে-আইনী মোটরযান আটক এবং আটককৃত মোটরযানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের উপর বিস্তারিত আলোচনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) কুষ্টিয়া, জনাব মহসীন আল মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়া, জনাব মোঃ আব্দুল খালেক, সহকারি পুলিশ সুপার(মিরপুর সার্কেল), কুষ্টিয়া, জনাব মোঃ আবুল বাশার এবং জনাব মোঃ ওমর ফারুক, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদ্বয়, কুষ্টিয়া, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, সকল থানা, কুষ্টিয়া, আরআই, কুষ্টিয়াসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park