
মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
গত ১৭ জানুয়ারি’রাতে লোহাগড়া পৌরসভার সরদারপাড়ার কাজী আব্দুল আলীম (৪৫) এর ভাড়া বাসার তালা ভেঙে চোর দল তার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।
এর প্রেক্ষিতে গত ১৮ জানুয়ারি’লোহাগড়া থানায় একটা মামলা রুজু করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানের নির্দেশনায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেপ্তারে মাঠে নামে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ১৪ মার্চ এবং ১৫ মার্চ, মাগুরা ও নড়াইল জেলায় অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ লিটন মিয়া (২৬) ২। মোঃ আশিকুর রহমান মোল্যা, ৩। মোঃ মোমিন মোল্যা @ মমিন (৩৩) কে তাদের নিজ নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ লিটন মিয়া মাগুরা জেলার মোহাম্মদপুর থানার মন্ডলগাতী গ্রামের মোঃ কুদ্দুস মোল্যার ছেলে। মোঃ আশিকুর রহমান মোল্যা ওরফে আসিবুর রহমান আশিক (৩৩) নড়াইল জেলার লোহাগড়া থানার মোচড়া গ্রামের মিকাইল মোল্যা ওরফে ইসমাইল মোল্যার ছেলে এবং মোঃ মোমিন মোল্যা ওরফে মমিন রনি (৩৩) নড়াইল জেলার লোহাগড়া থানার রামকান্তপুর (গুচ্ছগ্রাম) মৃত আজিজুর রহমানের ছেলে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ লিটন মিয়া এর নামে মোটরসাইকেল চুরির ঘটনায় ৮টি মামলা, মোঃ আশিকুর রহমান মোল্যা ওরফে আশিক এর নামে ১১ টি মামলা এবং মোঃ মোমিন মোল্যা ওরফে মমিন রনি এর নামে ১২টি মামলা ডিএমপি, কেএমপি, গোপালগঞ্জ, খুলনা, যশোর, সাতক্ষীরা, মাগুরা ও নড়াইলসহ একাধিক জেলায় রয়েছে।
গ্রেফতারকৃত প্রত্যেক আসামির একাধিক নাম ও রয়েছে।
নড়াইল জেলার পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান জানান আন্ত: জেলা চোর চক্র ধরতে নড়াইল জেলা পুলিশ আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে,