1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বেপরোয়া ট্রাক্টর কেড়ে নিল শিশুর প্রাণ

  • আপডেট সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

 

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদায় বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় লাওহে মাহফুজ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ই মার্চ )  দুপুরে উপজেলার বেংহারী ইউনিয়নের ডাবর ভাঙ্গা গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত শিশু ডাবর ভাঙ্গা গ্রামের আব্দুল্লাহ আল মানিকের ছেলে । স্থানীয়রা জানায়, আনুমানিক সাড়ে এগারোটার দিকে লাওহে মাহফুজ খেলাধুলা করার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় ময়দানদিঘী থেকে আসা দ্রুতগামী একটি বালিবাহী ট্রাক্টর লাওহে মাহফুজের ডান পায়ের উপর দিয়ে চালিয়ে দেয় । শিশুটির বাবা আব্দুল্লাহ আল মানিক দেখতে পেয়ে গুরুতর অবস্থায় মোটরসাইকেল যুগে  শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হয়। আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন । এ সময় রংপুর মেডিকেলে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। তবে ঘটনার পর ট্রাক্টর চালক ঘটনা স্তলে বালুবাহী ট্রাক্টর রেখে পালিয়ে যায়। এ বিষয়ে শিশুটির বাবা ন্যায় বিচারের জন্য বোদা থানায় মামলা দায়ের করেন।

বোদা থানার অফিসার ইনচার্জ, মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ট্রাক্টর টি জব্দ করা হয়েছে। নিহতর পরিবার মামলা করেছে। আমরা ট্রাক্টরের মালিক এবং চালককে বের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park