1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে ২৭ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী আটক। 

  • আপডেট সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৯৯ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড় শহরের করতোয়া ফিলিং স্টেশনের সামনে থেকে ২৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার লাউথুতি গ্রামের মো. মোজ্জামেল হক (৪৫) ও তার স্ত্রী মোছা. রওশনআরা বেগম (৪০)। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রঞ্জু আহমেদ ও পরিদর্শক (অপারেশন) প্রবীর চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল করতোয়া ফিলিং স্টেশনের সামনে থেকে আজ রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ২৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রঞ্জু আহমেদ জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park