1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নেত্রকোনায় নানা আয়োজনে বঙ্গবন্ধু’র ১০৪ তম জন্মবার্ষিকী পালিত

  • আপডেট সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১২৪ বার পঠিত

 

রিপন কান্তি গুণ, সিনিয়র নেত্রকোনা জেলা প্রতিনিধি;

 

সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নেত্রকোনায় উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন। 

 

আজ (১৭ মার্চ) রবিবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক চত্বরে ও পুলিশ প্রশাসনের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে এবং জেলা আওয়ামী লীগ অফিসে দিবসটি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানের শুরুতে সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত ‘চেতনার বাতিঘর’ ভাস্কর্যে জেলা প্রশাসক শাহেদ পারভেজ পুস্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৯টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে স্থাপিত ‌’মুক্তির মহানায়ক’ ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।

 

এরপর মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, জেলা আওয়ামী লীগ, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন একে একে শ্রদ্ধা নিবেদন করে। পরে একে একে সর্বস্তরের জনগণ পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানায়।

 

এছাড়াও সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park