1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে নলুয়ার হাওরে রাস্তার কালভার্টে ভাঙ্গন, দ্রুত সংস্কার প্রয়োজন

  • আপডেট সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১২০ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর এর বৃহত্তর নলুয়ার হাওর এর রাস্তার পুরানো কালভার্টের একাংশ ভেঙে পড়েছে। যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি বৈশাখ মাসে বোরোধান ঘোলায় তুলতে গিয়ে কৃষকেরা ভীষন সমস্যার সম্মূখীন হয়ে পড়বেন। বিধায় জনস্বার্থে কালভার্টটি দ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোরদাবী জানিয়েছেন জগন্নাথপুরবাসী।
১৮ ই মার্চ রোজ সোমবার সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন সর্ববৃহৎ নলুয়ার হাওর এর মধ্য দিয়ে  চিলাউড়া গ্রাম হইতে বেতাউকা গ্রাম পর্যন্ত রাস্তার  আংশিক পাকা ডুবন্ত রাস্তার (বর্ষা মৌসুমে ডুবে অথৈজলে থাকা ও হেমন্তকালে শুকনো রাস্তা) পুরোনো কালভার্টের একাংশ ভেঙে পড়েছে । যার ফলশ্রুতিতে এই রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে এমনকি কয়েক দিন পর বোরধান ঘোলায় তুলতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হবে কৃষকদের। দ্রুততার সহিত এই কালভার্টটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোরদাবী জানিয়েছেন হাওর পারের জগন্নাথপুর বাসী।
এ ব্যাপারে হাওর পারের বাসিন্দা আলফু মিয়া, জহিরুল ও সায়মন সহ একাধিক কৃষক ও পথচারী তাদের অভিপ্রায় ব্যাক্ত করতে গিয়ে বলেন, নলুয়ার হাওর এর মধ্য দিয়ে যাতায়াতের এই রাস্তায় হেমন্তকালে যানবাহন চলাচল করার পাশাপাশি হাওর পারের ক্ষেত খামারী ও কৃষক কূল  প্রতি বছরের ন্যায় এই রাস্তা দিয়ে এবারও হাজার হাজার  টন ধান ঘোলায় তুলবেন । কয়েক দিন আগে এই রাস্তার পুরানো কালভার্ট ভেঙে আছে। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। বিধায় জনস্বার্থে কালভার্টটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park