1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কৃষিপণ্য সামগ্রী বিক্রির আড়ালে, মাদক ব্যবসা অতঃপর পুলিশের হাতে আটক

  • আপডেট সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

 

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

নেত্রকোনার পূর্বধলায় পরিত্যক্ত ঘর থেকে নেশা জাতীয় ১০০ পিস ইনজেকশনসহ ইয়াসিন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

উপজেলার কাজী সুপার মার্কেটের পেছনের পরিত্যক্ত ঘর থেকে রবিবার দিবাগত রাতে ইয়াসিনকে ইনজেকশনসহ আটক করা হয়।

আটককৃত ইয়াসিন একই উপজেলার বিশকাকুনি গ্রামের আব্দুল গফুরের ছেলে।

 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বাজারে ইয়াসিনের কৃষিপণ্য সামগ্রী বিক্রির দোকান রয়েছে। দীর্ঘদিন যাবত কৌশলের সাথে সে কৃষিপণ্য সামগ্রী বিক্রির দোকানের আড়ালে মাদক বিক্রি করে আসছিল।’

তিনি আরও জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ’র নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বিশকাকুনি গ্রামে ইয়াসিনের কৃষিপণ্যের দোকানে অভিযান পরিচালনা করে নেশা জাতীয় ১০০ পিস ইনজেকশনসহ তাকে গ্রেফতার করে পূর্বধলা থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park