
রবি মিয়া সুনামগঞ্জ ধর্মপাশা (প্রতিনিধি)
ধর্মপাশা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার, তিনি ধর্মপাশা উপজেলা বিভিন্ন বাজারে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে।
ধর্মপাশা উপজেলা নির্বাচনে প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল বাশার
চেয়ারম্যানদের মধ্যে দিনরাত উপজেলার আনাচে-কানাচে প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করছেন আবুল বাশার ।
আবুল বাশার তিনি ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন।
আবুল বাশার প্রতিদিন নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গরিব দুঃখী মেহনতী মানুষের পাশে গিয়ে খোঁজখবর নিসছেন এবং অসহায় মানুষদের পাশে দারিয়েছেন । উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং উপজেলাবাসীকে মাদকমুক্ত করতে তার নির্বাচনী এলাকায় দোয়া চান।
তিনি নারীদের অর্থনৈতিক উন্নয়ন’সহ নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন ভোটারদের মাঝে।
ধর্মপাশা উপজেলায় চেয়ারম্যান পদে 4-5জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন বলে শোনা যাচ্ছে। তার মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন আবুল বাশার ।
এ বিষয়ে কথা হয় চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার সাথে। কথা হলে তিনি দৈনিক ভোরের আওয়াজ কে বলেন, উপজেলাবাসী চাইলে এই নির্বাচনে আমি জয়লাভ করবো ইনশা আল্লাহ। তাকে প্রশ্ন করা হলো নির্বাচিত হলে উপজেলাবাসীর জন্য প্রথম আপনি কোন কাজটি করবেন?
এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের পদক্ষেপ অনুযায়ী উপজেলা থেকে ইভটিজিং বাল্য বিবাহ সন্ত্রাস ওমাদকের বিরুদ্ধে লড়াই শুরু করব। সম্মেলিত উদ্যোগে মরন নেশা মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে।
তিনি সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা চান এবং তাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে দোয়া ও ভোট কামনা করেন।
জনগণের দোয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করবেন বলে আশা করছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল বাশার ।
মোঃ আবুল বাশার তিনি আরো বলেন ‘আমি সাধারণ মানুষের প্রার্থী হয়েছি। সাধারণ মানুষ আমার পক্ষে কাজ করছে। উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে আশা করি আমি জয়ী হব। আমি ধর্মপাশা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট স্কুল, কলেজ, মাদরাসা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ সর্বস্তরে মানুষের উন্নয়নের জন্য কাজ করব। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।