1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের  সহ-সভাপতি বাবু রঞ্জিত কুমার  (গামা) র প্রতি জননেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম (এম,পি) এর শ্রদ্ধাঞ্জলি।

  • আপডেট সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

বাবু রঞ্জিত কুমার গামার মৃত্যুর সংবাদ শুনে জননেতা জনাব শেখ ফজলুল করিম  সেলিম ( এমপি )  তিনি ও তার দুই ছেলে এফবিসিসিআই এর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক যুব সমাজের অহংকার ব্যারিস্টার শেখ ফজলে নাঈমকে সাথে নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জে সকাল ১১ টা ৩০ মিনিটে হাসপাতালের মর্গে উপস্থিত হয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও পরিবারের লোকজনদের সমবেদনা জানান। সেই সাথে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, জেলা ছাত্রলীগ ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, গোপালগঞ্জ জেলা উকিলবারের সিনিয়র অ্যাডভোকেট, পাবলিক প্রসিকিউটার, গোপালগঞ্জ শেখ ফজলুল করিম সেলিম “ল” কলেজের অধ্যক্ষ বাবু রঞ্জিত কুমার গামা গতকাল বিকাল ৫টা ৩০ মিনিটের সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন । পরে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত ডাঃ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। ঢাকা যাওয়ার পথে তার অবস্থার অবনতি হলে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে গোপালগঞ্জ আওয়ামী পরিবার ও আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park