1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গামার মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৬৫ বার পঠিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
গোপালগঞ্জ মোটরসাইকেলের ধাক্কায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্পেশাল সরকারি কৌঁসুলি রনজিত কুমার বাড়ৈ গামা (৬৮) মারা গেছেন। শুক্রবার (২২ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কাশিয়ানীতে মৃত্যু হয় তার। এর আগে সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ পৌর এলাকার মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিচুর রহমান ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন  আজম দুর্ঘটনায় রনজিত কুমারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।নিহত রনজিত কুমার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল সরকারি কৌঁসুলি এবং শেখ ফজলুল করিম সেলিম ল’ কলেজের অধ্যক্ষ। তার বাড়ি গোপালগঞ্জ শহরের গেটপাড়া এলাকায়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিচুর রহমান জানান, শুক্রবার বিকেলে নিজের প্রতিষ্ঠিত শেখ ফজলুল করিম সেলিম ল’ কলেজ ক্যাম্পাস পরিদর্শন করে শহরের বাসার ফিরছিলেন। এ সময় গোপালগঞ্জ পৌর এলাকার মান্দারতলা ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কাশিয়ানী উপজেলায় পৌঁছালে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এ পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. আফতাব জিলানী বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয় তাকে। তার ডান পায়ের হাঁটুর নিচে ফ্র্যাকচার এবং কোমর, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছিল। এছাড়া মাথা ও শরীরের অভ্যন্তরে রক্ত ক্ষরণ হতে পারে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্বজনদের অনুরোধে তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park