রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি বিষয়ক দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ রবিবার সকাল ১০টার দিকে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে উপজেলার জয়শ্রী ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ৬০জন কিষান কিষানি অংশ নেয় প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামরুল হাসান।