1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

যথাযোগ্য মর্যাদায় বোরহানউদ্দিনে স্বাধীনতা দিবস উদযাপন 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৫৩ বার পঠিত
এএসটি সাকিল:- ভোলার বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪খ্রি.) সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়।
এসময় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শহীদদের স্মৃতিস্তম্ভে  শ্রদ্ধা জানান,উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রায়হান উজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রাসেল আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন,
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো৷ শাহীন ফকির, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে বোরহানউদ্দিন সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জসিম উদ্দিন হায়দার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধাবৃন্দ, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে সকাল ১১.৩০ মিনিটের সময়  উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সভাপতিত্বে
 সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপরদিকে, দুপুর ২.৩০ মিনিটে বোরহানউদ্দিন সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন বনাম জনপ্রতিনিধি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park