1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লোহাগড়ায় মাদক দিয়ে ফাঁসানোর ষড়যন্ত্রকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন,

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১২৭ বার পঠিত

 

মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার,

লোহাগড়ার ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আরজ আলী ওরফে লিচু কাজীকে মাদক দিয়ে ফাঁসানোর ষড়যন্ত্রকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় ইতনার চরদৌলতপুর বাজারে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।এ সময় উপস্থিতিরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত এসআই মো: আকিনুর রহমান মোল্যা, বিশিষ্ট সমাজসেবক মো: ইজাবুল শেখ, সৈয়দ কামাল হোসেন ও আওয়ামী লীগ নেতা মো: আরজ আলী ওরফে লিচু কাজী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘গ্রাম্য কোন্দলের জের ধরে গত বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে চরদৌলতপুর গ্রামের দিনু মোল্যার দোকানের সামনে লিচু কাজী পৌঁছালে কথা আছে-এই বলে দক্ষিণ লংকারচর গ্রামের আজগর আলী চৌধুরীর ছেলে মাদক কারবারী জিয়া চৌধুরী, লুলু কাজীর ছেলে পারভেজ কাজী এবং লায়েব কাজীর ছেলে রাশেদ কাজী পরস্পর যোগসাজগে প্রতিপক্ষ মো: আরজ আলী ওরফে লিচু কাজীকে ধরে তার পকেটে ৫’শ পিস ইয়াবা কৌশলে ঢুকিয়ে দিয়ে ধস্তাধস্তি করে পুলিশকে খবর দেয় এবং পুলিশ লিচু কাজীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। সৃষ্ট ঘটনা নিয়ে স্হানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)’র সাথে কথা বলেন এবং এ ঘটনায় প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান। এরপর ওইদিন দুপুরে পুলিশ সৃষ্ট ঘটনায় অভিযুক্ত জিয়া চৌধুরীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় বলেন, মাদক কারবারী জিয়া চৌধুরীর নামে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত মাদক কারবারীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘মাদকের সাথে অভিযুক্ত লিচু কাজীর সম্পৃক্ততা না থাকায় তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park