1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে বোরো ধানের রূপালী- সোনালী  তোড়, আনন্দিত কৃষক কূল

  • আপডেট সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে সোনালী ফসল বোরো  ধানের মায়াবী সবুজ  গাছে গাছে রূপালী তোড় বের হওয়ার পাশাপাশি সোনালী রং রূপ নিতে শুরু করেছে। ইতিমধ্যে অনেক ক্ষেতের জমিতে রূপালী তোড় বের হয়ে সোনালী রং ধারন করেছে। কোথাও কোথাও আগামা জাতের ধান কর্তন শুরু হয়েছে।  তাই ধানের বাম্পার ফলন হবে এমনি আশা পোষণ করছেন কৃষক কূল।
চিরাচরিত নিয়মানুযায়ী সবুজ শ্যামলের ছায়া ঘেরা কৃষি প্রধান দেশ বাংলাদেশের সোনালী ফসল বোরো ফসলি জমিতে বিভিন্ন জাতে ধান রোপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি বোরো মৌসুমে  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২০ হাজার ৩ শত ৮৫ হেক্টর জমিতে বোরো ধান রোপন করা হয়েছে। ৩১ শে মার্চ রোজ রবিবার  সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায় , শীত মৌসুমের শুরু থেকে  সোনালী ফসল বোরো ধান রোপন এর উপযোগী জমিতে জগন্নাথপুর উপজেলার ছোট বড় হাওরে বোরো ধানের চারাগাছ রোপন ও বুনন করা হয়েছিল। দেখতে দেখতে ধানের সবুজ  চারাগাছ প্রাপ্ত বয়স্ক হয়ে রূপালী রংয়ের তোড় ছাড়তে শুরু করেছে। এমনকি অনেক জমিতে চারাগাছে রূপালী রংয়ের তোড় বের হয়ে সোনালী রং ধারন করেছে। কোথায় কোথাও ধান কর্তন শুরু হয়েছে। এপ্রিল  মাসের মাঝামাঝি সময়ে  অর্থাৎ চৈত্র  মাসের দিক থেকে শুরু করে বৈশাখ  মাসে কৃষক কূল সোনালী বোরো ধান কেটে গুলায় তুলতে পারবেন। এতে করে বোরো ধানের বাম্পার ফলন হবে এমনি আশায় কৃষক কূলের হৃদয়ে আনন্দ উল্লাস বিরাজ করছে। পরিবার এর  প্রয়োজনীয় খোড়াকী মিটিয়ে ধান বিক্রি করে ভাল অর্থ উপার্জন করতে পারবেন বলেও অনেক কৃষক জানিয়েছেন।
এ ব্যাপারে কৃষক নূর মিয়া, শায়খুল ইসলাম ও জহিরুল ইসলাম সহ একাধিক কৃষক একান্ত আলাপকালে বলেন,  ধান ভাল হয়েছে। উপজেলা  কৃষি বিভাগের নানামুখী সহযোগিতায় ও পরামর্শে  জমতি ধান রোপন করায় রোগ-বালাই না থাকায় বাম্পার ফলন এর আশা করছি। ধানের তোড় বের হতে শুরু হয়েছে। অনেক জমিতে ধানের সোনালী রং ধারন করে পাকতে শুরু করেছে। আগাম জাতের ধান চলতি চৈত্র  মাসের মাঝামাঝি সময় থেকে কোথাও কোথাও কিছু কিছু ধান কাটা মাড়াই শুরু হয়েছে। বৈশাখ  মাসে পুরোটাই ধান কাটা মাড়াই চলবে। এমনকি কাটা-মাড়াই শেষ হবে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ বলেন, ২০হাজার  ৩ শত ৮৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। কৃষকদের সহযোগিতা করেছি। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আবহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফলন এর আশা করছি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park