1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে পুলিশের ওপেন হাউজ ডে প্রোগ্রাম অনুষ্ঠিত।

  • আপডেট সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

“স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোদা থানার আয়োজনে ওপেন হাউজ ডে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৩১মার্চ  ৩১ ) সকাল ১১.৩০  ঘটিকার সময় পঞ্চগড় জেলার বোদা থানার আয়োজনে ৬ নং মারেয়া বামনহাট ইউনিয়ন পরিষদ মাঠে ওপেন হাউজ ডে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। জনসাধারণের সার্বিক অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে জঙ্গী, মাদক, জুয়া, চুরি, ছিনতাই, ডাকাতি, বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, জায়গা জমি নিয়ে মারামারি, ইভ টিজিং, ট্রাফিক আইন ভঙ্গের প্রবনতা, মোবাইল ফোনের অপব্যবহার রোধ সহ প্রভৃতি অপরাধ রোধকল্পে জনগনকে সচেতন করার লক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক (পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠানে

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬ নং মারেয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,

রেজাউল করিম শামীম, এসময় আরও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা, নাজিম উদ্দিন প্রধান, মারেয়া মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের,প্রধান শিক্ষক, সতেন্দ্রনাথ বর্মন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সুশীল চন্দ্র বর্মনসহ মারেয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে অংশগ্রহনকারী জনগন খোলামেলা আলোচনার মাধ্যমে তাদের সমস্যার কথা জানান এবং  অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস)  কনক কুমার দাস ও অনুষ্ঠানের সভাপতি বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পিপিএম তাদের সমস্য সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেন। এ সময় জনগনকে তথ্য দিয়ে সেবা গ্রহন এবং অপরাধ নিয়ন্ত্রণে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park