1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মধ্যনগরে ৭০০কেজি ভারতীয় চিনিসহ দুটি অটোরিকশা জব্দ, গ্রেফতার ২

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১১৮ বার পঠিত

রবি মিয়া ধর্মপাশা সুনামগঞ্জ (প্রতিনিধি)

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কালাগড় গ্রামের সামনের সড়ক থেকে রবিবার সন্ধ্যায় ৭০০কেজি ভারতীয় চিনি ও দুটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ সময় দুইজন ভারতীয় চোরাই কারবারিকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।

       মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে চিনি এনে তা অন্যত্র নিয়ে যাওয়ার জন্য রবিবার বিকেলে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কালাগড় গ্রামের সামনের সড়কে  দুটি অটোরিকশার মধ্যে বস্তাভর্তি ভারতীয় চিনি রাখা হচ্ছিল। ।খবর পেয়ে ওইদিন সন্ধ্য পৌনে ছয়টায় সেখানে অভিযান চালিয়ে  ৫০কেজি ওজনের ১৪বস্তা ভারতীয় চিনি ও দুটি অটোরিকশা জব্দ করা হয়।  এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের  নবাবপুর গ্রামের ইমরান হোসেন (২১) ও  নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চারকুরিয়াডহর গ্রামের নাছিম উদ্দিন (২৪) কে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ধানায় মামলা হয়েছে। সোমবার সকালে ওই দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park