1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বিশ্বনবী অবমাননার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

  • আপডেট সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৩৬ বার পঠিত
এএসটি সাকিল:- ভোলা জেলা তজুমদ্দিন থানার শম্ভুপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বাসিন্দা সনাতন ধর্মাবলম্বী “বাসু দাস” কর্তৃক সম্প্রতি বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আজ ০৩ এপ্রিল ২০২৪ খ্রি. রোজ বুধবার জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ বোরহানউদ্দিন শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে।
এসময় প্রতিবাদ সভা থেকে বক্তারা সরকার প্রধানের কাছে “বাসু দাসে”র সর্বোচ্চ শাস্তির দাবি করেন এবং ধর্ম অবমাননাকারীর শান্তি মৃত্যুদণ্ড করার জোর দাবী জানায়।
তারা আরো বলেন ইসলাম কোনো ধর্মকে কটাক্ষ করে মন্তব্য করাকে সমর্থন করেনা, আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আমার চাই “বাসু দাস”কে দেশের আইন অনুযায়ী বিচারের আওতায় আনা হোক।
বিক্ষোভ মিছিলটি বোরহানউদ্দিন দক্ষিণ বাসস্ট্যান্ড থেকে শুরু করে থানা রোড হয়ে চৌরাস্তায় গিয়ে স্থানীয় ওলামা মাশায়েখের সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মাধ্যমে সমাপ্তি হয়।
এসময় বিক্ষোভ মিছিলে সকল প্রকার সহিংসতা প্রতিরোধে বোরহানউদ্দিন থানার প্রশাসন ও ইসলামীক আন্দোলনের সেচ্ছাসেবকদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park