1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জেলা ছাত্রলীগ সহ-সভাপতি প্রাবান বহিষ্কার

  • আপডেট সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

রিপন কান্তি গুণ, সিনিয়র নেত্রকোনা জেলা প্রতিনিধি;

হেরোইন সহ নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু রায়হান প্রবান পুলিশের হাতে আটক হওয়ায় তাকে বহিস্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার জরুরি এক সভায় শৃঙ্খলা ভঙ্গ, অপরাধ মূলক কাজ, সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপের সাথে জড়িত থাকার কারণে সংগঠন থেকে তাকে বহিস্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে হেরোইন সহ পুলিশের হাতে আটক হওয়ার পর শুক্রবার আবু রায়হান প্রবানকে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০২৩ সালের ১০ জুলাই ইয়াবা ও হেরোইনসহ প্রবানকে আটক করেছিল পুলিশ। কিস্তু ওই ঘটনায় সে জেলহাজত খাটলেও তার বিরুদ্ধে সাংগঠনিক কোন ব্যবস্থা নেয়নি ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন তার নিজস্ব ফেইসবুক ওয়ালে সাংগঠনিক পদক্ষেপের এই বার্তা পোস্ট করে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park