রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার
চন্দ্র সোনার থাল হাওরের ৫২,৫১,৩৭,৭০ ও ৭১ নং পিআইসির প্রকল্প কাজ পরিদর্শন ও ওই হাওরের দৌলতপুর ফসলরক্ষা বাঁধের এক পাশে ছয়টি তাল গাছের চারা রোপন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী। শনিবার (৬এপ্রিল) বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বাঁধের প্রকল্প কাজ পরিদর্শন ও তাল গাছের চারা রোপন করা হয়। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী,পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.মামুন হাওলাদার, ধর্মপাশার ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো.মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমুখ।