1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সার্বিক কর্ম মুল্যায়নে টানা ৪র্থ বারের মত বোদা থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত

  • আপডেট সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

মাদক, জঙ্গী, জুয়া, চুরি, ছিনতাই, যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম, জায়গা জমি নিয়ে বিরোধ সহ প্রভৃতি অপরাধ নির্মুল করতে বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক (পিপিএম) এর নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বোদা থানা পুলিশ। এরই স্বীকৃতি হিসেবে সোমবার ( ৮ এপ্রিল ) সকাল ১১ টার সময় পঞ্চগড় পুলিশ লাইন্সে পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্ম মুল্যায়নে টানা ৪র্থ বারের মত মার্চ/২০২৪ মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে বোদা থানাকে নির্বাচিত করে অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পিপিএমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সাথে সার্বিক কর্মমুল্যায়নে বোদা থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলমকে শ্রেষ্ঠ এসআই হিসেবে, এসআই আব্দুস সালামকে শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে এবং এএসআই আবু সুফিয়ানকে শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কৃত করা হয়।

পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা, পিপিএম-বার পুরস্কার প্রদান করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আমিরুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার(বি-সার্কেল) রুনা লায়লা সহ সকল থানা অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park