1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নড়াইলে ১২ কেজি গাঁজা ১টি প্রাইভেটকারসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার।

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৯২ বার পঠিত

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোহাম্মদ সাবু মোল্যা (২৪) ও মোঃ হাফিজুর রহমান (২৭) নামের ২জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

গ্রেফতারকৃত মোহাম্মদ সাবু মোল্যা মাগুরা জেলার মোহাম্মদপুর থানার কালিশংকরপুর গ্রামের দিলু মোল্যার ছেলে এবং মোঃ হাফিজুর রহমান নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া তালুকপাড়া গ্রামের কামরুল শেখের ছেলে।

১৮ এপ্রিল’ বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে নড়াইল জেলার শালনগর ইউনিয়নের চরশালনগর গ্রামের জনৈক সবুজ মোল্লার বাড়ির পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায় গোপন ও বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে নড়াইল জেলার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই এম সজীব আহমেদ ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোহাম্মদ সাবু মোল্যা ও মোঃ হাফিজুর রহমান কে গ্রেফতার করেন।

এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১২ কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পরবর্তী আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park