1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে দু’পক্ষের বিরোধ গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা

  • আপডেট সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১১১ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর – তেলিকোনা (চন্ডিঢহর) সড়কের কলকলিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় অতর্কিত হামলার ঘটনাকে কেন্দ্র করে ছাতক উপজেলার মুক্তি মিয়া ও জগন্নাথপুর উপজেলার সাঈদুল পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। অবশেষে গ্রাম্য পঞ্চায়েত এর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়েছে।
ঘটনার বিবরণে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিকান্দী গ্রাম নিবাসী বদরুল ইসলাম এর ছেলে সাইদুল ইসলাম ও ফয়জুর রহমান এর ছেলে ঈমন আহমেদ (১৮) বিগত ১৫ ই এপ্রিল রোজ মঙ্গলবার বিকালে জগন্নাথপুর – তেলিকোনা (চন্ডিঢহর) সড়কে বেড়াতে গেলে এই সড়কের কলকলিয়া ব্রীজ সংলগ্ন পূর্ব পার্শ্বে ছাতক উপজেলার গোয়াসপুর গ্রাম নিবাসী মুক্তি মিয়ার ছেলে জিহান ও রফিক এর ছেলে নাজিদ গংরা অতর্কিত হামলা চালিয়ে সাইদুল ও ঈমনকে আহত করে। এনিয়ে জিহান পক্ষ ও সাইদুল পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। অবশেষে এই বিরোধ মীমাংসার লক্ষে ২১ শে এপ্রিল রোজ রবিবার বিকাল ৪ ঘটিকার সময় স্থানীয় কলকলিয়া বাজারস্থ ডায়মন্ড কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে বালিকান্দী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বিশিষ্ট সালিসি ব্যক্তি মোঃ আব্দুন নূর এর সভাপতিত্বে গ্রাম্য পঞ্চায়েত অনুষ্ঠিত ও এই বিরোধ মীমাংসা হয়েছে।এখন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
এ পঞ্চায়েতে উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, সালিশি ব্যক্তি মানিক মিয়া, নজরুল ইসলাম, ফখরুল হোসেন, জসীমউদ্দিন, বাবুল মিয়া ওরফে , আব্দুস সোবহান, মাষ্টার মিজানুর রহমান, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার ছালিক মিয়া, হাজী সমছু মিয়া, ফয়জুর রহমান, মুক্তি মিয়া, মির্জা আব্দুল লতিফ, হাজী সমছু মিয়া, বাবুল মিয়া, লিলু মিয়া, এম সাদিকুর রহমান নান্নু, নূরুল হক, সুজাদ মিয়া, হারুন মিয়া, জহিরুল ইসলাম লেবু ও মনসুর মিয়া প্রমূখ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park