1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল,

  • আপডেট সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১০৮ বার পঠিত

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৭ জন প্রার্থী।

এদের মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, এবং ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ জন,ও ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২৩ এপ্রিল। ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল এবং ভোট গ্রহণ ২১মে।

লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন যে সকল প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৪ নং নোয়াগ্রাম ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এ.কে. এম ফয়জুল হক রোম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৬ নং জয়পুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এস এম শরিফুল আলম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুন্সী নজরুল ইসলাম (সাবেক নিবন্ধক-আই.জি.আর), ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নড়াইল শাখার সভাপতি মো: তারিকুল ইসলাম উজ্জ্বল এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না, আওয়ামী লীগ নেতা মো:আইয়ুব হোসেন।

এছাড়া, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, ১২ নং কাশিপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য মো: কামরুল ইসলাম মিন্টু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এফ আর রোমান রায়হান, ৬নং জয়পুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কে এম মোস্তফা কামাল লিওন,৬ নং জয়পুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো: জাহিদুর রহমান জাহিদ, আওয়ামী লীগ নেতা মো:আজম মোল্যা, আওয়ামী লীগ নেতা মো: বাবুল মিয়া, আওয়ামী লীগ নেতা মো: মাহমুদুর রহমান।

এছাড়া, ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামী মহিলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, মহিলা আওয়ামী লীগ নেত্রী মিসেস কনিকা ওছিউর, পৌর মহিলা আওয়ামী লীগ নেত্রী মোছা: কাকলি বেগম।

দ্বিতীয় ধাপে আগামী ২১ মে লোহাগড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। লোহাগড়া উপজেলার মোট ভোটার সংখ্যা ২১০৭৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০৫৭৮৫ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১০৪৯৮৩ জন। এই উপজেলা ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park