1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জ জেলা পুলিশের মানবিক কর্মসূচি বাস্তবায়ন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১১৩ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জ সহ দেশজুড়ে তীব্র তাপদাহ চলমান রয়েছে। গোপালগঞ্জের নিম্ন আয়ের মানুষ ও সাধারণ পথচারীদের কথা বিবেচনায় নিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩) এপ্রিল দুপুরে শহরের লঞ্চ ঘাট এলাকায় বোতলজাত মিনারের ওয়াটার ও খাবার স্যালাইন বিনামূল্যে বিতরণ করা হয়। গোপালগঞ্জ এর পুলিশ সুপার আল-বেলী অফিফা উপস্থিত থেকে পানি ও স্যালাইন নিজ হাতে বিতরণ করে শুভ উদ্বোধন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ লুৎফর কবির চন্দন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) উখিং মে, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: শফিকুল ইসলাম।

পরে পুলিশ অফিস ও গোপালগঞ্জ সদর থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা কয়েকটি ইউনিটে ভাগ হয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মার্কেট এরিয়ায় বিনামূল্যে মিনারেল ওয়াটার ও খাবার স্যালাইন বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park